ঢাকাTuesday , 21 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঢাবির ছাত্রসহ আটক ৮

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাত ছাত্রসহ আটজনকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সিআইডির সহকারী পুলিশ সুপার শারমিন জাহান গণমাধ্যমকে জানান, আটককৃতদের বিরুদ্ধে ভর্তি পরীক্ষায় জালিয়াতির প্রমাণ আছে। সোমবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
সিআইডি সূত্রে জানা যায়, ২০ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক ও ঢাবির পদার্থ বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র মহিউদ্দিন রানাসহ ১৫ জনকে আটক করে তিনজনকে রিমান্ডে নেওয়া হয়। তাদের জিজ্ঞাসাবাদে আটককৃতদের তথ্য বেরিয়ে আসে।