ঢাকাMonday , 20 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রংপুরে সাপের ছোবলে স্বামী-স্ত্রীর মৃত্যু

Link Copied!

রংপুর প্রতিনিধি : রংপুরের কাউনিয়ায় সাপের ছোবলে স্বামী স্ত্রীর মৃত্যু হয়েছে। সোমবার ভোরে উপজেলা টেপামধুপুর ইউনিয়নের বিশ্বনাথ গ্রামে এই ঘটনা ঘটে।
কাউনিয়া থানার ওসি মামুন অর রশিদ স্থানীয়দের বরাত দিয়ে জানান, বিশ্বনাথ গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মোহাম্মদ আলী ও তার স্ত্রী মনোয়ারা বেগম শোবার ঘরে ঘুমাচ্ছিল। এ সময় একটি বিষধর সাপ ঘুমন্ত অবস্থায় তাদের দুজনকে দংশন করলে ঘটনাস্থলে স্ত্রী মনোয়ারা বেগম মারা যায়। আশঙ্কাজনক অবস্থায় মোহাম্মদ আলীকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে আনার পথে সেও মারা যায়।