ঢাকাMonday , 20 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গুলিস্তানে মাদ্রাসা ছাত্রের গলাকাটা লাশ উদ্ধার

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গুলিস্তানের আহাদ পুলিশ বক্স সংলগ্ন মদিনাতুল মাদ্রাসা থেকে মোহাম্মদ জিদান (১১) নামের এক হাফিজি ছাত্রের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে জিদানের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।
সোমবার ভোররাতে হাফিজি বিভাগের প্রধান শিক্ষক মোহাম্মদ মইনুদ্দিন ফ্লোরে রক্ত দেখতে পান। পরে সবাইকে ডেকে তুলে বিষয়টি খোঁজ করতে গিয়ে টয়লেটের পাশে শ্বাসনালী কাটা অবস্থায় জিদানের লাশ পাওয়া যায়। পরে পল্টন থানা পুলিশকে ফোন দেওয়া হয়।
পল্টন থানার এসআই রেজাউল করিম জানান, রোববার দিবাগত রাতের কোনো এক সময় কে বা কারা তাকে হত্যা করেছে। হত্যার কারণ এখনো জানা যায়নি। এ ঘটনায় একই মাদ্রাসার ছাত্র আবু বকরকে সন্দেহ করা হচ্ছে। ঘটনার পর থেকে আবু বকর পলাতক রয়েছে। জিদানের পিতার নাম হাফিজউদ্দিন। ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার ঢালুরশেরি গ্রামে তার বাড়ি।