ঢাকাMonday , 20 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরায় আ.লীগ নেতার লাশ উদ্ধার

Link Copied!

সাতক্ষীরা সংবাদদাতা : জেলার আশাশুনি উপজেলার কৈখালি গ্রামসংলগ্ন বেড়িবাঁধ এলাকা থেকে নলতা ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঘের ব্যবসায়ী সুলাইমান গাজীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে লাশটি উদ্ধার করা হয়। সুলাইমান গাজী কালিগঞ্জ উপজেলার ঝায়ামারি গ্রামের মোকসেদ গাজীর ছেলে।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিদুল ইসলাম শাহিন স্থানীয়দের বরাত দিয়ে বলেন, সকালে বেড়িবাঁধের ওপরে সুলাইমান গাজীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে সুলাইমান গাজীর ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠায়।
তিনি আরো জানান, সুলাইমান গাজীকে কে বা কারা, কি কারণে হত্য করেছে তা জানা সম্ভব হয়নি। তবে সুরতহাল রিপোর্ট অনুযায়ী তাকে গলা কেটে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ধারালো অস্ত্রের আঘাতে তার গলা, হাত ও পা ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে গেছে।