ঢাকাMonday , 20 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

Link Copied!

কুড়িগ্রাম সংবাদদাতা : কুড়িগ্রামের নাগেশ্বরী-ভুরুঙ্গামারী সড়কে গাছের সঙ্গে ধাক্কা লেগে ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার সকালে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- নাগেশ্বরীর সন্তোষপুর ইউনিয়নের ব্যাপারীরহাট এলাকার খায়রুল আলমের ছেলে মোতালেব (৩৫), নাগেশ্বরী পৌরসভার নীলুরখামার গ্রামের ইব্রাহিমের ছেলে সোহেল (২৫) ও ব্যাপারীরহাট এলাকার সামসুল হকের ছেলে সুজন (২৩)।
স্থানীয়দের বরাত দিয়ে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজালুল ইসলাম জানান, নাগেশ্বরী থেকে একটি মোটরসাইকেলে করে তিনজন ভুরুঙ্গামারীর দিকে যাচ্ছিল। এ সময় নাগেশ্বরী-ভুরুঙ্গামারী সড়কের পাথারী মসজিদ সংলগ্ন স্থানে পৌঁছে চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়। পরে নাগেশ্বরী হাসপাতালে নেওয়ার পথে একজন ও রংপুর মেডিক্যালে নেওয়ার পথে অপরজনের মৃত্যু হয়।