ঢাকাSunday , 19 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এবার নারিকেলের ছোবরার ভেতর ইয়াবা

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের সাতকানিয়ায় এবার নারিকেলের ভেতর মিলল হাজার পিস ইয়াবা। নারিকেলের ছোবরা কেটে কৌশলে তার ভেতরে এই ইয়াবা লুকিয়ে রাখা হয়েছিল। আর তা বহন করছিলেন এক নারী।
আজ রোববার সাতকানিয়া এলাকা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক চেক পোস্টে তল্লাশিকালে ইয়াবা ভর্তি নারিকেলসহ ওই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। নারিকেলের ছোবরার ভেতর থেকে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল হোসেন বলেন, সাতকানিয়া থানার কাছাকাছি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সন্দেহজনক যানবাহনে তল্লাশি চালাচ্ছিলেন পুলিশের একটি টহল দল। এই সময় একটি গাড়ি থেকে নেমে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে জাহানারা বেগম নামের এক নারী। পুলিশের সন্দেহ হওয়ায় ওই নারীকে দ্রুত আটক করা হয়। পরে নারীর সাথে থাকা নারিকেল পরীক্ষা করতে গিয়ে এর ছোবরার ভেতরে ইয়াবার সন্ধান পায়।
পুলিশ জাহানারা বেগমকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। আজ রোববার দুপুরে জাহানারা বেগমকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে।