ঢাকাSunday , 19 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে ট্রাকের ধাক্কায় নিহত ১

Link Copied!

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের পেছনে ট্রাকের ধাক্কায় মিজান (২২) নামে ট্রাকের এক হেলপার নিহত হয়েছে।রোববার ভোরে গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। মিজান নেত্রকোনা সদরের দুগিয়া এলাকার মৃত চাঁন মিয়ার ছেলে।
মাওনা হাইওয়ে থানার এসআই সুজন কুমার পন্ডিত স্থানীয়দের বরাত দিয়ে জানান, চালকের পাশের আসনে বসে মিজান ট্রাকে করে ময়মনসিংহের দিকে যাচ্ছিল। ভোর সাড়ে ৪টার দিকে তাদের ট্রাকটি বানিয়ারচালা এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়।এতে ট্রাকের সামনের বাঁ পাশের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মিজানের মৃত্যু হয়। এ সময় চালক ট্রাক থেকে বেরিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিলে লাশ উদ্ধার করে।