ঢাকাSunday , 19 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে বাসের ধাক্কায় সবজি বিক্রেতা নিহত

Link Copied!

বাগেরহাট সংবাদদাতা : বাগেরহাটে বাসের ধাক্কায় আক্কাস ফকির (৩৬) নামে এক নছিমন চালক নিহত হয়েছেন। রোববার সকালে বাগেরহাট-খুলনা সড়কের সদর উপজেলার শ্রীঘাটের ফুলবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ বাসটি আটক করেছে। তবে চালক পালিয়ে গেছে। আক্কাস ফকির বাগেরহাট সদর উপজেলার মাঝিডাঙ্গা গ্রামের হাশেম ফকিরের ছেলে। তিনি পেশায় সবজি বিক্রেতা।
বাগেরহাট মডেল থানার উপপরিদর্শক (এসআই) লুৎফর রহমান এই প্রতিবেদককে বলেন, খুলনা থেকে বাগেরহাটের উদ্দেশে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস সামনে থাকা সবজিবাহী নছিমনকে ধাক্কা দেয়। এতে নছিমনের চালক আক্কাস ফকির নছিমন থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। আক্কাস সকালে শ্রীঘাট সবজি আড়ৎ থেকে বিভিন্ন প্রকারের সবজি কিনে নিয়ে নিজে নছিমন চালিয়ে বাড়ি ফিরছিলেন।
তিনি বাগেরহাটের বিভিন্ন হাটবাজারে ঘুরে ঘুরে সবজি বিক্রি করে সংসার চালাতেন। বাসটি রাস্তার পাশে ফেলে চালক ও তার সহকারী পালিয়ে গেছে।