ঢাকাSaturday , 18 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পলিথিলের কারখানায় আগুনে শ্রমিক দগ্ধ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : পুরান ঢাকার চকবাজার মডেল থানার ইসলামবাগ এলাকায় পুথিকা পলিথিনের কারখানায় আগুনে মো. সালমান (১৯) নামে এক শ্রমিক দগ্ধ হয়েছে। শুক্রবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে। দগ্ধ শ্রমিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন সেখানকার কর্তব্যরত চিকিৎসক।
দগ্ধ সালমানের সহকর্মী মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, রাত সাড়ে ১২টার দিকে সালমান কারখানায় ধূমপান করছিলেন। ওই সময় সিগারেটের আগুনে কারখানায় বিস্ফোরণ ঘটে। এতে সালমান দগ্ধ হয়।
তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। বর্তমানে বার্ন ইউনিটের অবজারভেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে তিনি। তার শরীরের ৮০ ভাগ পুড়ে গেছে বলে জানিয়েছেন সেখানকার কর্তব্যরত চিকিৎসক। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক বাবুল মিয়া।