ঢাকাSaturday , 18 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কেরানীগঞ্জে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন, যিনি মাদক চোরাকারবারি বলে দাবি করছে পুলিশ। তার নাম আল-আমিন।
শনিবার ভোরে দক্ষিণ কেরানীগঞ্জের খেজুরবাগ সাতপাখি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আল-আমিন স্থানীয়ভাবে ‘মাদক সম্রাট’ হিসেবে পরিচিত বলে দাবি করেছে পুলিশ। তার মরদেহ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ঢাকা জেলা (দক্ষিণ) গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা দ্বীপক সাহা জানান, এ ঘটনায় উপ-পরিদর্শক খন্দকার জাহিদ আলী বাদী হয়ে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।