ঢাকাFriday , 17 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আমার বিয়েতে তাদের লাভ কী

Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউড সুপারস্টার সালমান খান। ভক্তদের একের পর এক ব্যবসাসফল সিনেমা উপহার দিচ্ছেন তিনি। তবে এতেও যেন তাদের মন ভরছে না। কারণ বয়স পঞ্চাশের ঘরে পৌঁছালেও এখনো বিয়ে করেনি তাদের প্রিয় অভিনেতা।
এদিকে সিনেমার পাশাপাশি বিয়ের বিষয়টি নিয়ে প্রায়ই প্রশ্নের মুখে পড়তে হয় সালমান খানকে। সম্প্রতি একটি টিভি চ্যানেলে দেয়া সাক্ষাৎকারেও এ নিয়ে তাকে প্রশ্ন করা হয়।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার কাছে এর কোনো উত্তর নেই। তবে আমি খুশি, অনেক মানুষেরই আমার বিয়ে নিয়ে দুশ্চিন্তা আছে। কিন্তু আমি এই ভেবে অবাক হই, আমার বিয়েতে তাদের লাভ কী? এর বিশেষ কোনো জবাব নেই। হ্যাঁ নেই, আবার না নেই, সম্ভবতও নেই। সময় হলে হবে, না হলে না হবে। আমি অনেক খুশি, অনেক বেশি সুখে আছি।’
সম্প্রতি রেস-থ্রি সিনেমার শুটিং শুরু করেছেন সালমান। এছাড়া মুক্তির অপেক্ষায় তার টাইগার জিন্দা হ্যায়। ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত এক থা টাইগার সিনেমার সিক্যুয়েলটিতে এ অভিনেতার বিপরীতে অভিনয় করছেন ক্যাটরিনা কাইফ। বড়দিন উপলক্ষে ২২ ডিসেম্বর ‍সিনেমাটি মুক্তির কথা রয়েছে।