ঢাকাFriday , 17 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মহেশের সঙ্গে নাচবেন গায়িকা

Link Copied!

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার দর্শকপ্রিয় চিত্রনায়ক মহেশ বাবু। ব্যবসাসফল অনেক সিনেমা উপহার দিয়েছেন তিনি। অন্যদিকে তামিল অভিনেত্রী ও সংগীতশিল্পী আন্দ্রে জেরেমিয়াহ। দুটি মাধ্যমেই তার বেশ খ্যাতি রয়েছে। এবার মহেশের সঙ্গে কোমর দোলাবেন এই গায়িকা।
মহেশ অভিনীত পরবর্তী সিনেমা ‘ভারত আনে নেনু’। এতে একটি আইটেম গান রয়েছে। এ গানে মহেশের সঙ্গে নাচবেন আন্দ্রে জেরেমিয়াহ। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।
প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি নাচবেন আন্দ্রে জেরেমিয়াহ। সংগীত পরিচালক দেবী শ্রী প্রসাদ তাকে এই গানে পারফর্ম করার সুযোগ করে দিয়েছেন। সংগীত পরিচালক এই বন্ধুকে এ জন্য ধন্যবাদও জানিয়েছেন এই গায়িকা। আর মহেশের সঙ্গে পারফর্ম করার সুযোগ পেয়ে খুব উচ্ছ্বসিত তিনি।
সংগীত পরিচালক দেবী প্রসাদের সংগীতায়োজনে তেলেগু ভাষার প্রায় দশটি সিনেমার গান গেয়েছেন আন্দ্রে জেরেমিয়াহ। তেলেগু সিনেমায় সর্বশেষ তার গাওয়া ‘ওয়ে ওয়ে’ শিরোনামের গানটিতে পারফর্ম করেছিলেন রামচরণ।