ঢাকাThursday , 16 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভবদহে জলাবদ্ধতা নিরসন দাবিতে পদযাত্রা

Link Copied!

যশোর প্রতিনিধি : যশোরের ভবদহ এলাকায় সৃষ্ট জলাবদ্ধতার স্থায়ী সমাধানের দাবিতে চার দিনব্যাপি পদযাত্রা শুরু হয়েছে।
ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি বৃহস্পতিবার দুপুরে ভবদহ স্লুইজ গেটের সামনে থেকে পদযাত্রা শুরু করে।
পদযাত্রা আজ বৃহস্পতিবার মণিরামপুর উপজেলার সুন্দলী এবং কাল সুন্দলী ইউনিয়নে অবস্থান করে শনিবার যশোর শহরতলীতে পৌঁছাবে। সেখানে রাত্রি যাপন শেষে রোববার যশোর শহরে এসে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদানের মাধ্যমে শেষ হবে।
পদযাত্রা শুরুর সময় সংসদ সদস্য ও কপোতাক্ষ বাঁচাও আন্দোলন সাতক্ষীরার আহ্বায়ক মোস্তফা লুৎফুল্লাহ ও ভবদহ পনি নিষ্কাশন সংগ্রাম কমিটি যশোরের উপদেষ্টা ইকবাল কবির জাহিদ প্রমুখ বক্তব্য রাখেন।
তারা জলাবদ্ধতা রুখতে অবিলম্বে বিল কপালিয়ায় টিআরএম (টাইডাল রিভার ম্যানেজমেন্ট) বাস্তবায়নের দাবি জানান।