ঢাকাWednesday , 15 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জাকাত নিয়ে আসছেন তারা

Link Copied!

বিনোদন প্রতিবেদক : জাকাত নিতে গিয়ে পদপিষ্ট হয়ে কয়েকজনের মৃত্যুর ঘটনা বাংলাদেশের কয়েকটি জায়গায় ঘটেছিল। আর এই সত্য ঘটনা অবলম্বনে তরুণ নির্মাতা শাহ আলম মন্ডল নির্মাণ করেছেন ‘জাকাত’ নামে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।
এতে অভিনয় করেছেন শম্পা হাসনাইন, আ খ ম হাসান, ডলি জহুর, মাসুম আজিজ, বড়দা মিঠু।
এ প্রসঙ্গে শাহ আলম মন্ডল বলেন, ‘‘জাকাত’ একটি বাস্তব ঘটনাকে কেন্দ্র করে নির্মাণ করা হয়েছে। জাকাতের কাপড় নিতে গিয়ে অধিক ভিড়ে পদপিষ্ট হয়ে মারা যাওয়ার ঘটনা তুলে ধরা হয়েছে চলচ্চিত্রটির গল্পে। আশা করছি, দর্শকদের ভালো লাগবে।’
উম্মে কুলসুম কুসুমের গল্পে এর সংলাপ লিখেছেন মাসুম আজিজ। ঢাকার বিভিন্ন স্থানে এই চলচ্চিত্রটির দৃশ্যায়ন করা হয়। গত ১৮ অক্টোবর চলচ্চিত্রটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পায়। এটি বিটিভি ও বাংলাভিশনে প্রচারিত হবে বলেও জানান এ নির্মাতা।
শাহ আলম মন্ডল ‘ভালোবাসা সীমাহীন’ সিনেমা নির্মাণের মাধ্যমে রুপালি জগতে নাম লেখান। এরপর তিনি ‘আপন মানুষ’ ও ‘সাদা কালো প্রেম’ নামে সিনেমা নির্মাণ করেন।