চট্টগ্রাম প্রতিনিধি : জেলার সীতাকুণ্ড উপজেলার কুমিরা এলাকার একটি শিপ ইয়ার্ডে জাহাজ কাটার সময় পড়ে গিয়ে এক শ্রমিক নিহত হয়েছেন।মঙ্গলবার সকালে এই দুর্ঘটনা ঘটে।নিহত শ্রমিকের নাম মোহাম্মদ মিজান (২৫)। মিজানের বাড়ি বরিশালের সদর থানায় বলে জানা গেছে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আমির হোসাইন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কুমিরা এলাকায় মেসার্স ফাহিম এন্টারপ্রাইজ নামের একটি শিপ ব্রেকিং ইয়ার্ডে পুরাতন জাহাজ কাটার কাজ করার সময় মিজান জাহাজ থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়।
পরে তার সহকর্মী শ্রমিকরা তাকে উদ্ধার করে সকাল ১০টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

