ঢাকাTuesday , 14 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যশোরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

Link Copied!

যশোর প্রতিনিধি : যশোর-মাগুরা মহাসড়কের নোঙ্গরপুরে দুই দল ডাকাতের মধ্যে বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে। মঙ্গলবার ভোরে এই ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।
যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম আজমল হুদা জানান, যশোর-মাগুরা মহাসড়কের নোঙ্গরপুর এলাকায় দু’দল ডাকাত বন্দুকযুদ্ধে লিপ্ত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যায়।
পরে ঘটনাস্থলে অজ্ঞাতনামা একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাকে উদ্ধার করে হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার লাশ যশোর ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি দেশি ওয়ান শুটারগান, এক রাউন্ড গুলি, পাঁচটি রাম দা, একটি চাইনিজ কুড়াল, ১০টি স্যান্ডেল-জুতা ও দড়ি উদ্ধার করা হয়েছে।