ঢাকাTuesday , 14 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অ্যাশেজের শুরুতে খেলতে প্রস্তুত মঈন

Link Copied!

স্পোর্টস ডেস্ক : সাইড স্ট্রেইন ইনজুরিতে এতদিন বেশ ভুগছিলেন মঈন আলী। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে মর্যাদার অ্যাশেজ সিরিজ শুরুর আগেই ফিটনেস ফিরে পেয়েছেন তিনি। অ্যাশেজের শুরু থেকেই খেলার জন্য প্রস্তুত রয়েছেন ইংলিশ এ অলরাউন্ডার।
আগামী ২৩ নভেম্বর পাঁচ ম্যাচ অ্যাশেজের প্রথমটিতে স্বাগতিক অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ইংল্যান্ড। মূলপর্বের লড়াইয়ের আগে অস্ট্রেলিয়ায় অনুশীলনে নিজেদের ঝালিয়ে নিচ্ছে দু’দল। তবে চোটের কারণে প্রথম দুটি প্রস্তুতি ম্যাচে খেলতে পারেননি মঈন। খেলার জন্য প্রস্তুত হওয়ায় বুধবার ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে তৃতীয় প্রস্তুতি ম্যাচে মাঠে নামবেন মঈন।
নিজের ফিটনেস নিয়ে সোমবার মঈন বলেন, ‘আমি ভালো আছি। আমার সাইড স্ট্রেইনে কিছুটা সমস্যা ছিল। দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে না পারাটা হতাশার ছিল। তবে আমি মনে করি খেলার জন্য আমি এখন প্রস্তুত রয়েছি। মাঠে নামার জন্য দেরি সইছে না আমার।’
ব্রিসবেনে গত ৩১ বছরে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পায়নি ইংল্যান্ড। তবে ফর্মে থাকা দল নিয়ে সেই মাঠে শুরু থেকেই ভালো করার কথা জানিয়েছেন ৩০ বছর বয়সি মঈন।