ঢাকাMonday , 13 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাভারে বিএনপির ৪৩ নেতা-কর্মী আটক

Link Copied!

সাভার প্রতিনিধি : সাভারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের ৪৩ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে আটককৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে পৃথক তিনটি মামলা দায়ের করে আদালতে পাঠায়।
রোববার রাত থেকে আজ সকাল পর্যন্ত সাভার পৌর এলাকার বিভিন্ন মহল্লা, আমিনবাজার ও বিরুলিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপির ওই ৪৩ নেতা-কর্মীকে আটক করা হয়।
পুলিশ জানায়, আটক বিএনপির নেতা-কর্মীরা সাভারে নাশকতার পরিকল্পনা করছে এমন সংবাদের ভিত্তিতে গতরাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে পৃথক তিনটি মামলা দায়ের করেছে।এ ছাড়া আটককৃতদের মধ্যে অধিকাংশের বিরুদ্ধেই আগে একাধিক নাশকতার মামলা রয়েছে।