ঢাকাMonday , 13 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রোহিত শর্মার ২৬৪

Link Copied!

স্পোর্টস ডেস্ক : ওয়ানডে ক্রিকেটে দুটি ডাবল সেঞ্চুরি করা একমাত্র ক্রিকেটার রোহিত শর্মা। তিন বছর আগে আজকের দিনে দ্বিতীয় ডাবল সেঞ্চুরিটি করেছিলেন তিনি। কলকাতার ইডেন গার্ডেনে আজকের দিনে ওয়ানডে ইতিহাসে ব্যাক্তিগত সর্বোচ্চ রানেই ইনিংসটি খেলেছিলেন ভারতীয় এ ওপেনার।
২০১৪ সালের আজকের দিনে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নেমে ২৬৪ রানের ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংসটি খেলেন রোহিত। ঘরের মাঠে লঙ্কানদের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করতে নেমে ইতিহাস গড়েন রোহিত।
২৬৪ রানের রেকর্ড গড়া ইনিংসটি খেলতে ১৭৩ বল মোকাবিলা করেন রোহিত। এ ইনিংসটি খেলতে ৩৩টি চার মারেন তিনি। পুরো ইনিংসে মাত্র ৯টি ছক্কার মার থাকলেও তার স্ট্রাইক রেট ছিল ১৫২.৬০। মোট ৪২টি বাউন্ডারি মেরে ওইদিন ওয়ানডে ক্রিকেটে এক ম্যাচে সর্বোচ্চ ৩২ বাউন্ডারির বীরেন্দ্র শেবাগের রেকর্ড ভেঙ্গে দেন তিনি। এর আগে ব্যক্তিগত সর্বোচ্চ ২১৯ রানের ইনিংস খেলতে ৩২ বাউন্ডারির সর্বোচ্চ রেকর্ডটি গড়েছিলেন শেবাগ।
অথচ ব্যক্তিগত ৪ রানেই ওইদিন সাজঘরে ফিরতে পারতেন রোহিত। ওই সময় থার্ডম্যান অঞ্চলে রোহিতের ক্যাচটি তালুবন্দি করতে পারেননি লঙ্কান ক্রিকেটার থিসারা পেরেরা।
রেকর্ড গড়ার পথে প্রথম শতরান করতে সমান সংখ্যক বল খেলেন রোহিত। পরবর্তী ১৬৪ রান করতে তিনি বল খেলেন মাত্র ৭৩টি। ওই বছরের আগস্টে আঙ্গুলের চোট থেকে সেরে এসে এমন বিধ্বংসী ইনিংসটি খেলেন তিনি।
তিন বছর আগের আজকের দিনে আরও একটি রেকর্ডের জন্ম দেন রোহিত। ৫০ ওভারের ম্যাচে তার চেয়ে কোনো ব্যাটসম্যান এখনও বেশি বল মোকাবিলা করতে পারেননি। ওই দিন সর্বোচ্চ ১৭৩টি বল খেলেন তিনি। রোহিতের রেকর্ড ইনিংসে ভর করে ওই ম্যাচে দলীয় ৪০৪ রানের পাহাড়সম পুঁজি পেয়েছিল ভারত। জবাবে ব্যাটিংয়ে নেমে সবকটি উইকেট হারিয়ে ২৫১ রান তুলতে সমর্থ হয়েছিল শ্রীলঙ্কা।