ঢাকাSunday , 12 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জানলে জানুক পৃথিবী

Link Copied!

বিনোদন প্রতিবেদক : এ প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী সাবরিনা হক সাবা। বেশ কয়েকটি অ্যালবামও প্রকাশিত হয়েছে এ শিল্পীর। এছাড়া বিভিন্ন স্টেজ শোয়ে অংশ নিয়েও দর্শক মাতিয়েছেন তিনি। সম্প্রতি ‘জানলে জানুক পৃথিবী’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন। এতে তারসঙ্গে কণ্ঠ দিয়েছেন ইমন খান।
ঢাকার বিভিন্ন স্থানে গানটির মিউজিক ভিডিওর দৃশ্যায়ন করা হয়। এস এম রুবেল পরিচালিত এই মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন শিল্পী ইমন খান, সাজিয়া রিতু। তা ছাড়া সাবাকেও এতে দেখা যাবে। গতকাল শনিবার গানটি ইউটিউবে প্রকাশিত হয়েছে।
‘জানলে জানুক পৃথিবী’ শিরোনামের গানের কথা লিখেছেন আনিস চৌধুরী। সুর ও সংগীতায়োজন করেছেন শিবলু মাহমুদ।
এ প্রসঙ্গে সাবরিনা হক সাবা বলেন, ‘‘জানলে জানুক পৃথিবী’ গানটির কথা ও সুর সুন্দর হয়েছে। তা ছাড়া এর মিউজিক ভিডিওটি ভালো লেগেছে। আশা করছি, গানটি সবার ভালো লাগবে।’
সর্বশেষ ‘মন আঙিনা’ নামের একটি গানে কণ্ঠ দেন সাবা। এ গানের মিউজিক ভিডিও প্রকাশিত হয়েছে। এতে মডেল হয়েছেন সুপার হিরো খ্যাত অভিনেতা সাগর ও নাসা।

https://youtu.be/kZgC8UoKJno