ঢাকাSunday , 12 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মার্চে পাকিস্তান যাবে উইন্ডিজ

Link Copied!

স্পোর্টস ডেস্ক : চলতি নভেম্বরেই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তানে যাওয়ার কথা ছিল ওয়েস্ট ইন্ডিজ দলের। তবে লাহোরের ঘন কুয়াশা আর ওয়েস্ট ইন্ডিজ খেলোয়াড়দের কিছু সমস্যার কারণে পিছিয়ে দিতে হয়েছে সিরিজটি।
নতুন সূচি অনুযায়ী আগামী মার্চে পাকিস্তান সফরে যাবে ওয়েস্ট ইন্ডিজ দল। ওই সময়ে লাহোর সফরের জন্য ওয়েস্ট ইন্ডিজ দল নিশ্চয়তা দিয়েছে বলে জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজাম শেঠি। শনিবার সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন তিনি।
সিরিজ পেছানো নিয়ে পিসিবি চেয়ারম্যান জানান, ‘নভেম্বরেই সিরিজটি খেলার কথা ছিল। কিন্তু বাজে আবহাওয়ার জন্য আমরা ঝুঁকি নিতে চাইনি। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান ক্রিকেট বোর্ড একটি টি-টোয়েন্টি সিরিজ খেলতে চুক্তিবদ্ধ হয়েছে। ২০১৮ সালে টি-টোয়েন্টি সিরিজ খেলতে পুরো শক্তির দল পাঠাবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।’
আগামী বছর মার্চের ২৯, ৩১ এবং ১লা এপ্রিল পাকিস্তানের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ।