ঢাকাSunday , 12 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

১৮ রানে চিটাগংকে হারাল খুলনা

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বিপিএলের ১১তম ম্যাচে আজ মুখোমুখি হয় চিটাগং ভাইকিংস ও খুলনা টাইটান্স। মিরপুর শেরে-ই-বাংলা স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে টস জিতে খুলনা টাইটান্সকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান চিটাগংয়ের অধিনায়ক মিসবাহ-উল-হক। আগে ব্যাটি করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৭০ রান করে খুলনা। জবাবে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫২ রানের বেশি করতে পারেনি চিটাগং ভাইকিংস। তাতে ১৮ রানের জয় পায় খুলনা টাইটান্স।
প্রতিপক্ষের আমন্ত্রণে ব্যাট করতে নেমে শুরুটা হতাশার ছিল খুলনার। দলীয় ২৯ রানেই টপঅর্ডারের ৩ ব্যাটসম্যানকে হারায় দলটি। তবে মিডলঅর্ডার ব্যাটসম্যানদের কল্যাণে শেষপর্যণ্ত লড়াকু পুঁজি পায় তারা। পঞ্চম অবস্থানে ব্যাটিংয়ে নেমে সর্বোচ্চ ৪০ রান করেন দলীয় অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তার সমান রান আসে আরিফুল হকের ব্যাট থেকে। শেষদিকে ১৪ বলে ২ চার ও ৩ ছক্কায় ৩০ রানের ঝড়ো ইনিংস খেলেন খুলনার ক্যারিবীয়ান ব্যাটসম্যান কার্লোস ব্রাফেট।
বল হাতে চিটাগংয়ের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন তাসকিন আহমেদ। ২টি উইকেট পান সানজামুল ইসলাম। আর একটি করে উইকেট মুনাবিরা ও শুভাশিষ রয়।
দলে কোনো পরিবর্তন ছাড়াই আজ খেলতে নেমেছে দু’দল। চলতি আসরে এখন পর্যণ্ত দুটি করে ম্যাচ খেলেছে খুলনা ও চিটাগং। নিজেদের শেষ ম্যাচে জয় পেয়েছে দু’দলই। এক ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে চিটাগং। অন্যদিকে দুই ম্যাচের একটিতে জিতে টেবিলের তলানীতে খুলনা টাইটান্স।
চিটাগং ভাইকিংস: লুক রনকি, সৌম্য সরকার, দিলশান মুনাবিরা, মিসবাহ-উল-হক, লুইস রেসি, এনামুল হক, সিকান্দার রাজা, তানভীর হায়দার, সানজামুল ইসলাম, শুভাশিষ রয়, তাসকিন আহমেদ।
খুলনা টাইটান্স: নাজমুল হোসেন শান্ত, চ্যাডউইক ওয়ালটন, মিচায়েল ক্লিগনার, রিলে রৌশো, মাহমুদউল্লাহ রিয়াদ, কার্লোস ব্রেথওয়েট, জোফরা আর্চার, আরিফুল হক, মোশারফ হোসেন, শফিউল ইসলাম, আবু জায়েদ।