ঢাকাSunday , 12 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যশোরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

Link Copied!

যশোর প্রতিনিধি : যশোরে মোটরসাইকেল দুর্ঘটনায় রায়হান পারভেজ (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। রোববার দুপুরে যশোর-রাজগঞ্জ সড়কের মাহিদিয়া বাজারে এই ঘটনা ঘটে।রায়হান সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের করিচিয়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
নিহতের বাবা আব্দুল মান্নান জানান, তার ছেলে রুদ্রপুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। সে মোটরসাইকেলে করে মাহিদিয়া বাজারে যাচ্ছিল। এ সময় একটি মিনি ট্রাককে পাশ কাটাতে গিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়।পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।
হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার এম আব্দুর রশিদ বলেন, রায়হানকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
কোতোয়ালি থানার এসআই জসিম উদ্দিন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের দাবির পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।