ঢাকাSunday , 12 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হাসপাতালে ভর্তি মহিউদ্দিন চৌধুরী

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : অসুস্থ হয়ে চট্টগ্রাম মহানগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন চট্টগ্রামের প্রাক্তন সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী।
শনিবার দিবাগত রাতে হঠাৎ অসুস্থ বোধ করলে প্রবীণ ও আলোচিত এই আওয়ামী লীগ নেতাকে নগরীর ম্যাক্স হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।
মেয়র মহিউদ্দিনের অসুস্থতার কথা শুনে রোববার সকাল সাড়ে ১০টার দিকে তাকে দেখতে ম্যাক্স হাসপাতালে যান চট্টগ্রাম সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন।
সিটি মেয়র আ জ ম নাছির হাসপাতালে গিয়ে এবিএম মহিউদ্দিন চৌধুরীর পাশে বেশকিছু সময় অবস্থান করেন এবং তাঁর চিকিৎসার খোঁজ খবর নেন। তিনি মহিউদ্দিন চৌধুরীর দ্রুত আরোগ্য কামনা করে প্রার্থনা করেন।