ঢাকাFriday , 10 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চমক নিয়ে আসছেন অঙ্কুশ

Link Copied!

বিনোদন ডেস্ক : টলিউড চিত্রনায়ক অঙ্কুশ হাজরা। ২০১০ সালে ‘কেল্লাফতে’ সিনেমার মাধ্যমে রুপালি জগতে পা রাখেন। অভিষেক চলচ্চিত্রের পর দুই বছরের বিরতি। এরপর ‘ইডিয়ট’ সিনেমায় শ্রাবন্তীর সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হন তিনি। তারপর বেশ কিছু দর্শকপ্রিয় চলচ্চিত্র উপহার দেন এই অভিনেতা। চলতি বছরও মুক্তি পেয়েছে অঙ্কুশ অভিনীত ‘আমি যে কে তোমার’ সিনেমাটি।
টলিউডের অভিনেতা হলেও বাংলাদেশে রয়েছে অঙ্কুশের জনপ্রিয়তা। চিত্রনায়িকা মাহিয়া মাহি, নুসরাত ফারিয়ার সঙ্গে জুটি বেঁধেও অভিনয় করেছেন তিনি। তবে বেশ কিছুদিন ধরেই অনেকটা লাপাত্তা এই অভিনেতা। কোনো সিনেমাতে চুক্তিবদ্ধ হননি। টলিউডের কোনো অনুষ্ঠানেও দেখা যায়নি তাকে। অনেকটা লাপাত্তা হয়েছেন তিনি কিন্তু মাত্র চার মাসের জন্য। এখন মুম্বাইতে অবস্থান করছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।
গত ২০ অক্টোবর কলকাতা ছেড়েছেন অঙ্কুশ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘হঠাৎ করেই অভিনয় করতে এসেছিলাম। প্রায় ছয় বছরের অভিনয় ক্যারিয়ারে ১৪-১৫টা সিনেমা করার পর এই সিদ্ধান্ত নিলাম। আমার লাভার বয় ইমেজ বা কমিক টাইমিং নিয়ে অনেক প্রশংসা পেয়েছি। কিন্তু এখন মনে হচ্ছিল হোয়াট নেক্সট? তাই অভিনয় হোক বা শরীরচর্চা সব কিছু নিয়ে প্রপার ট্রেনিং নিচ্ছি। হ্যাঁ, এটা ঠিক যে বলিউডের টিমের তত্ত্বাবধানেই আমি ট্রেনিং নিচ্ছি, তবে বলিউডের কোনো সিনেমার জন্য নয়।’
এ বছর কলকাতা চলচ্চিত্র উৎসবেও থাকতে পারবেন না অঙ্কুশ। শুধু তাই নয়, এমন অনেক কিছু থেকেই বঞ্চিত হবেন তিনি। এ নিয়ে তার মনও খারাপ। অঙ্কুশ বলেন, ‘হাসি মুখেই এসব ত্যাগ করছি। দেখবেন গ্রুমিং শেষ হওয়ার পর অন্য এক অঙ্কুশকে দেখতে পাবেন দর্শক।’