ঢাকাFriday , 10 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কাজলের সঙ্গে অভিনয়ের প্রস্তাব ফিরিয়েছেন অজয়!

Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউডের তারকা দম্পতি অজয় দেবগন এবং কাজল। বাস্তব জীবনে সুখী দম্পতি তারা। রুপালি পর্দাতেও জুটি বেঁধে অভিনয় করেছেন। কিন্তু সম্প্রতি কাজলের সঙ্গে একটি সিনেমায় অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন অজয়। প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।
এ প্রসঙ্গে একটি সূত্র সংবাদমাধ্যমে বলেন, ‘অজয় সম্প্রতি গোলমাল এগেইন’র মতো একটি হিট সিনেমা উপহার দিয়েছেন, এটি বাহুবলির হিন্দি সংস্করনের পর চলতি বছরের সবচেয়ে ব্যবসাসফল সিনেমা। তিনি আরো কয়েকটি বাণিজ্যিক ব্যবসাসফল সিনেমা নির্মাণ করতে চান। এর আগে কাজলের সঙ্গে কোনো সিনেমায় অভিনয় করতে চান না তিনি।’
এর আগে গুন্ডারাজ (১৯৯৫), ইশক (১৯৯৫), পেয়ার তো হোনা হি থা (১৯৯৮), দিল কিয়া কারে (১৯৯৯), রাজু চাচা (২০০০), ইউ মি অর হাম (২০০৮),তুনপুর কা সুপারহিরো (২০১০) ইত্যাদি সিনেমায় জুটিবদ্ধ হয়েছেন। এর মধ্যে ইউ মি অর হাম ও তুনপুর কা সুপারহিরো সিনেমা দুটি বক্স অফিসে সাড়া ফেলতে ব্যর্থ হয়েছে।
অজয় অভিনীত পরবর্তী সিনেমা রেইড। এটি পরিচালনা করছেন রাজকুমার গুপ্তা। লাখনৌতে সিনেমাটির শুটিং করা হবে। অন্যদিকে কাজল অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ভেল্লাইলা পাট্টাধারি-টু। এটি পরিচালনা করেছেন সৌন্দর্য রজনীকান্ত। এতে কাজলের বিপরীতে অভিনয় করেন দক্ষিণের জনপ্রিয় অভিনেতা ধানুশ।