ঢাকাTuesday , 7 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সুশান্ত-কৃতির গোপনে দেখা!

Link Copied!

বিনোদন ডেস্ক : রাবতা সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেন সুশান্ত সিং রাজপুত ও কৃতি স্যানন। সিনেমার শুটিং শুরুর পর থেকেই তাদের ঘনিষ্ঠতা বাড়তে থাকে। এরপরই বলিপাড়ায় তাদের প্রেমের গুঞ্জন চাউর হয়। যদিও এ জুটির দাবি- তারা শুধুই বন্ধু।
এদিকে ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি সুশান্তের সঙ্গে গোপনে তার বাড়িতে দেখা করতে গিয়েছিলেন কৃতি। শুধু তাই নয়, পাপারাজ্জিদের চোখ ফাঁকি দিতে এ অভিনেতার বাড়ি থেকে একটু দূরে গাড়ি পার্কিং করেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত বিষয়টি আর গোপন থাকেনি। এ প্রসঙ্গে একটি সূত্র সংবাদমাধ্যমে জানান-বুদ্ধিটি কাজে দিয়েছিল, কিন্তু আমরা শেষ পর্যন্ত সুশান্তের বাড়িতে কৃতির যাওয়ার বিষয়টি জেনে ফেলি।
কয়েকদিন আগে খবর প্রকাশিত হয়, প্রেমের সম্পর্কটাকে এবার আরো এক ধাপ এগিয়ে নিতে চাইছেন এ জুটি। এমনকি বিয়ের পরিকল্পনাও নাকি করে ফেলেছেন তারা। তবে তাদের প্রেমের গুঞ্জন বরাবরই অস্বীকার করে এসেছেন সুশান্ত-কৃতি। এর আগে তাদের প্রেম নিয়ে কৃতি এক প্রতিক্রিয়ায় বলেছিলেন, ‘যথেষ্ট হয়েছে। আমরা পরস্পরকে সহ-অভিনয়শিল্পী হিসেবে পছন্দ এবং সম্মান করি, এ ধরনের বানোয়াট এবং ভিত্তিহীন খবরের কোনো সত্যতা নেই।’
সুশান্ত বলেছিলেন, ‘আমার ব্যক্তিগত ব্যাপারে প্রশ্নের জবাব দিতে দিতে আমি ক্লান্ত। প্রথমে আমি এক অভিনেত্রীর সঙ্গে আমার প্রেমের সম্পর্কের খবর পড়ি। এরপর কৃতির সঙ্গে যখন আমার সিনেমার কাজ শুরু হয়, তখন আবার এ বিষয়ে গুঞ্জন শুরু হয়। এগুলো ভালো বিনোদন দেয় কিন্তু এটা সম্পূর্ণ বানোয়াট।’