ঢাকাMonday , 6 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অপেক্ষা বাড়ল সাইফ কন্যার

Link Copied!

বিনোদন ডেস্ক : অভিনেতা সাইফ আলী খান ও অভিনেত্রী অমৃতা সিং দম্পতির মেয়ে সারা আলী খান। সুশান্ত সিং রাজপুতের বিপরীতে কেদারনাথ সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার পর থেকে পর্দায় সারাকে দেখতে অধির আগ্রহে রয়েছেন দর্শক। কিন্তু পর্দায় সাইফ কন্যার অভিষেকের অপেক্ষা বাড়ল।
কেদারনাথ সিনেমাটি আগামী বছর মুক্তির কথা থাকলেও শেষ পর্যন্ত তারিখ পিছিয়ে দিয়েছেন নির্মাতারা। এর আগে ২০১৮ সালের জুনে সিনেমাটি মুক্তির ঘোষণা দিয়েছিলেন নির্মাতারা। কিন্তু এখন তা পিছিয়ে ২০১৯ সাল করা হয়েছে। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
সিনেমাটির মুক্তির তারিখ পেছানোর কারণ ব্যাখ্যা করে প্রযোজক প্রেরণা আরোরা জানান, এটি অনেক বড় বাজেটের সিনেমা। এর বিশাল সেট তৈরি, ভিএফএক্স, কম্পিউটার গ্রাফিক্সসহ অন্যান্য কাজের জন্য অনেক সময় প্রয়োজন। উত্তরখন্ডে সিনেমাটির শুটিং শেষ করে মুম্বাইয়ে ফিরে আসেন তারা। কিন্তু সেই সময় বর্ষাকাল থাকায় সেট তৈরি সম্ভব হয়নি। চলতি বছর নভেম্বর-ডিসেম্বরে আবার এর কাজ শুরু হবে।
তিনি আরো জানান, আগামী বছর ফেব্রুয়ারি নাগাদ মুম্বাইয়ে সেট তৈরির কাজ শেষ করা হবে। একই বছর এপ্রিল ও জুনের মধ্যে শুটিং সম্পন্ন করা হবে। ২০১৯ সালের ২৬ জানুয়ারি সিনেমাটি মুক্তির পরিকল্পনা করছেন তারা। যেহেতু এটি অনেক বড় বাজেটের সিনেমা, তারা চাইছেন এটি যেন সঠিক সময়ে মুক্তি পায়।