ঢাকাMonday , 6 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হ্যাটট্রিক করে ইংল্যান্ডকে হুঁশিয়ারি স্টার্কের

Link Copied!

স্পোর্টস ডেস্ক : চলতি মাসের শেষের দিকেই মর্যাদার অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। ঘরের মাঠে শক্তিশালী ইংল্যান্ডকে আতিথ্য দেওয়ার আগে দুর্দান্ত এক হ্যাটট্রিকে ইংল্যান্ডকে সতর্ক করলেন অসি পেসার মিচেল স্টার্ক।
সোমবার সিডনিতে শেফিল্ড শিল্ডে নিউ সাউথ ওয়েলসের হয়ে খেলতে নেমে হ্যাটট্রিক করেছেন স্টার্ক। এর মধ্য দিয়ে অ্যাশেজ সিরিজ শুরুর ঠিক আগে ইংলিশ ব্যাটসম্যানদের বার্তা দিলেন দারুণ ফর্মে থাকা স্বাগতিক এ পেসার।
হ্যাটট্রিক গড়ার পথে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার জেসন বেরেনডর্ফ, ডেভিড মুডি ও সিমন ম্যাককিনকে আউট করেন তিনি। ২০ ওভারে ৫৬ রানের খরচে ৪ উইকেট নেন স্টার্ক। এর আগে গতমাসে সাউথ অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাডিলেইডে ৭৩ রানের খরচে ক্যারিয়ার সেরা ৮ উইকেট নিয়েছিলেন অসি এ পেসার।
ব্রিসবেনে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ অ্যাশেজের প্রথমটিতে ২৩ নভেম্বর মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। উদ্বোধনী টেস্টেই নতুন বল হাতে স্বাগতিক দলে জস হ্যাজেলউড কিংবা মিচেল স্টার্ককে দেখতে পারবেন ভক্তরা।