ঢাকাSunday , 5 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সফল ব্যবসায়ী অভিনেত্রী রাকুল

Link Copied!

বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাকুল প্রীত সিং। ২০০৯ সালে কন্নড় ভাষার ‘গিলি’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় নাম লেখান তিনি। এরপর বেশ কিছু দর্শকপ্রিয় ও ব্যবসাসফল চলচ্চিত্র উপহার দেন এই অভিনেত্রী।
অভিনয়ের পাশাপাশি বিভিন্ন ব্যবসাতেও অর্থ লগ্নি করেছেন রাকুল। অভিনয় ক্যারিয়ারের মতো একজন সফল ব্যবসায়ীও তিনি। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।
প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, রাকুল খাদ্য, জুয়েলারি ব্যবসায় অর্থ বিনিয়োগ করেছেন। স্বাস্থ্য সচেতন রাকুল ফিটনেস খাতেও অর্থ লগ্নি করেছেন। হায়দরাবাদে প্রথম বিশ্বমানের ফিটনেস স্টুডিও চালু করেন তিনি। এটি পরিচালনা করছেন তার ভাই। চালু করার পর থেকেই ব্যবসায়ীকভাবে এটি ব্যাপক সফলতার মুখ দেখেছে।
এদিকে ব্যবসাটি প্রসারের জন্য সম্প্রতি অন্ধ্র প্রদেশে একটি শাখা চালু করেছেন রাকুল। স্বাভাবিকভাবে তারকাদের ফিটনেস স্টুডিও অনেক ব্যয়বহুল হয়ে থাকে। কিন্তু এ অভিনেত্রীর স্টুডিওটির খরচ মধ্যবিত্ত মানুষের সাধ্যের মধ্যে। যা সফলতার অন্যতম কারণ। ‘স্পাইডার’খ্যাত এ অভিনেত্রী ভারতের পুনে, মুম্বাই, বেঙ্গালুরুতে তার ফিটনেস স্টুডিওর শাখা খোলার পরিকল্পনা করেছেন।
কাজের দিক থেকে রাকুল অভিনীত ‘থীরান আধিগরম অন্দ্রু’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। আগামী ১৮ নভেম্বর সিনেমাটি মুক্তি পাবে। এছাড়া সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে বলিউডের একটি সিনেমায় অভিনয় করবেন বলে জানা যায়।