ঢাকাSunday , 5 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আলিয়াকে দীপিকার চিঠি

Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউডের অন্যতম জনপ্রিয় দুই অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও আলিয়া ভাট। তাদের মধ্যে সম্পর্কটাও বেশ বন্ধুত্বপূর্ণ। কয়েকদিন আগে পদ্মাবতী সিনেমায় দীপিকার ফার্স্ট লুক প্রকাশের পর তার প্রশংসা করেন আলিয়া। এবার দীপিকা জানালেন ডিয়ার জিন্দেগি অভিনেত্রীর সবচেয়ে বড় ভক্ত তিনি।
‘লাক্স গোল্ডেন রোজ অ্যাওয়ার্ড ২০১৭’-এর একটি প্রোমো প্রকাশিত হয়েছে। এতে দেখা যায়, শুটিংয়ের মুহূর্তে দীপিকার কাছ থেকে একটি চিঠি পান আলিয়া। সেখানে লেখা, ডিয়ার আলিয়া, হাইওয়েতে (সিনেমা) মেকআপ ছাড়াই তোমাকে অনেক সুন্দর লেগেছে। কিন্তু রাস্তায় মুশকিলে কাটানো তোমার ৫২ দিন কারো নজরে আসেনি। আলিয়া তুমি সবার চেয়ে ছোট, কিন্তু কষ্ট করার দিক থেকে তুমি সবার বড়। তোমার সবচেয়ে বড় ভক্ত দীপিকা।
এদিকে আজ বলিউড বাদশা শাহরুখ খানের জন্মদিন। এ উপলক্ষে আয়োজিত একটি পার্টিতে যোগ দেন আলিয়া ও দীপিকা। সেখানে একসঙ্গে ক্যামরাবন্দিও হন তারা।