ঢাকাFriday , 3 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাড়ি ভাড়া স্বাভাবিক রাখার দাবি

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : নতুন বছরে মেস ও বাড়ি ভাড়া স্বাভাবিক রাখার দাবি জানিয়েছে ‘বাংলাদেশ মেস সংঘ’ নামে একটি সংগঠন।শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে সংগঠনের পক্ষ থেকে এ দাবি জানানো হয়। মানববন্ধনে বক্তারা বলেন, রাজধানীতে দিন দিন মেস ও বাড়ি ভাড়া বেড়েই চলেছে। বাড়ির মালিকরা প্রতি বছরই নানা অজুহাতে বাসা ভাড়া বাড়িয়ে দেন। নতুন বছরকে সামনে রেখে আবারও বাসা ভাড়া বাড়ানোর পাঁয়তারা করছেন তারা।
তারা বলেন, এতে করে সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হচ্ছেন নিম্ন আয়ের মানুষ। সেসঙ্গে বিপদ বেড়েছে নিম্ন মধ্যবিত্তদেরও। তারা না পারছেন একবারে বস্তিতে গিয়ে থাকতে, না পারছেন ভালো বাসায় থাকতে। কারণ লাগামহীনভাবে বেড়েই চলেছে বাসা ভাড়া।
তারা আরো বলেন, বাড়ি ভাড়া এভাবে বাড়তে থাকলে সাধারণ মানুষের রাস্তায় থাকা ছাড়া কোনো উপায় থাকবে না। বাড়ির মালিকরা যেন কথায় কথায় ভাড়া বাড়াতে না পারেন সেলক্ষ্যে বাড়ি ভাড়া আইন বাস্তবায়নে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি দাবি জানান তারা।
আয়োজক সংগঠনের সভাপতি হাবিবুর রহমান মনিরের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন-সংগঠনের মহাসচিব আয়াতুল্লাহ আকতার, সদস্য সৈয়দ আকতার সিরাজী, বাহারানে সুলতান বাহার, কাজী হাসান জিল্টু প্রমুখ।