ঢাকাFriday , 3 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বুড়িগঙ্গায় ঝাঁপ দেওয়া তরুণ-তরুণীর লাশ উদ্ধার

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ঢাকার পোস্তগোলা বুড়িগঙ্গা সেতু থেকে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া তরুণ-তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে।শুক্রবার সকাল ৯টার দিকে স্থানীয়দের কাছে খবর পেয়ে সেতুর পূর্বপাশ থেকে ভাসমান লাশ দুটি উদ্ধার করে নৌপুলিশ।
জানা গেছে, উদ্ধারকৃত ইমন (২০) সায়েদাবাদ এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। অন্যদিকে আনিকা (১৮) নামের তরুণী যাত্রাবাড়ী এলাকার বাসিন্দা মো. অহিদ মোল্লার মেয়ে।
হাসনাবাদ নৌপুলিশ ফাঁড়ির এসআই মো. রবিউল হক জানিয়েছেন, বুধবার দুপুরে তাদের একসঙ্গে নদীতে ঝাঁপিয়ে পড়ার খবর প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে পেয়ে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস ও নৌপুলিশ। দুজনের পরিবার বুধবার পুলিশকে নিখোঁজের ব্যাপারটি জানিয়েছিল। সকালে লাশ উদ্ধারের পর তারা মরদেহ শনাক্ত করেছে।