ঢাকাFriday , 3 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

উন্নয়নের ধারা অব্যাহত রাখাই জেল হত্যা দিবসের অঙ্গীকার

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান বলেছেন, বর্তমানেও দেশে স্বাধীনতাবিরোধী গোষ্ঠী সক্রিয় থেকে নানামূখী ষড়যন্ত্র করছে। সকল ষড়যন্ত্র রুখে দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সূচিত উন্নয়নের ধারা অব্যাহত রাখাই হোক জেল হত্যা দিবসের অঙ্গীকার।
জেলা হত্যা দিবস উপলক্ষে শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের বি ব্লকের বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অপর্ণ শেষে তিনি এ কথা বলেন।
উপাচার্য বলেন, ১৯৭১ সালে জাতির পিতার অবর্তমানে বঙ্গবন্ধুর নেতৃত্বে জাতীয় চার নেতা মহান মুক্তিযুদ্ধকে সফলতার দিকে নিয়ে গিয়েছিলেন। এ কারণেই মুক্তিযুদ্ধের বিরোধী চক্র ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার পর তাদের চক্রান্ত সম্পূর্ণরূপে বাস্তবায়ন করতে নির্মমভাবে কাপুরুষের মতো জেলের ভেতরে জাতীয় চার নেতাকে হত্যা করে। মহান মুক্তিযুদ্ধের বিরোধী চক্রের ষড়ষন্ত্র আজো বিদ্যমান। সততার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন ও সকলকে ঐক্যবদ্ধ থেকে সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে।
এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুল্লাহ আল হারুন, অতিরিক্ত রেজিস্ট্রার ও ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আসাদুল ইসলাম, অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডা. নাজমুল করিম মানিক, অতিরিক্ত রেজিস্ট্রার ডা. স্বপন কুমার তপাদার, পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের সহযোগী অধ্যাপক ডা. বিজয় কুমার পাল, স্বাচিপ, বিএসএমএমইউর সাংগঠনিক সম্পাদক ও কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. আরিফুল ইসলাম জোয়ারদার টিটো, তত্ত্বাবধায়ক প্রকৌশলী একেএম হাবিবুর রহমান, উপ রেজিস্ট্রার ডা. শেখ আব্দুল্লাহ আল মামুন, উপ রেজিস্ট্রার মুহাম্মদ সালাহ উদ্দিন সিদ্দিক, সহকারী পরিচালক ডা. পবিত্র কুমার দেবনাথ, ডা. শেখ ফয়েজ আহমেদ, কর্মকর্তা মো. আমিনুল ইসলাম পলাশ, মো. আজিজুর রহমান, চন্দ্রা রায়, মো. সাইফুল হোসেন, মো. মোস্তাফিজুর রহমান জুয়েল, সঞ্জীব কুমার রায়, সুমন দাস, মো. শফিকুল ইসলাম, মো. বেলাল হোসেন, প্রশান্ত কুমার মজুমদার প্রমুখ।
জেল হত্যা দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর ম্যুরালে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) বিএসএমএমইউ শাখা ও কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকেও পুষ্পস্তবক অপর্ণ করা হয়।