ঢাকাThursday , 2 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ক্যাডারভুক্তদের পদোন্নতি পরীক্ষার আবেদন আহ্বান

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ক্যাডারভুক্ত কর্মকর্তাদের সিনিয়র স্কেল পদোন্নতি পরীক্ষা আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। এ লক্ষ্যে ক্যাডারভুক্তদের কাছে আবেদন আহ্বান করে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বিপিএসসির দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সিভিল সার্ভিস ক্যাডারভুক্ত কর্মকর্তাদের ‘সিনিয়র স্কেল পদোন্নতি পরীক্ষা ফেব্রুয়ারি ২০১৮’ অনুষ্ঠিত হবে। গত ২০ অক্টোবর থেকে অনলাইন আবেদন কার্যক্রম শুরু হয়েছে। আগামী ৫ নভেম্বর আবেদন শেষ দিন নির্ধারণ করা হয়েছে।
আবেদনকারীদের প্রয়োজনীয় কাগজপত্র আগামী ২০ নভেম্বর অফিস চালকালীন সময়ে সরাসরি পিএসসিতে জমা দিতে বলা হয়েছে।
পিএসসির গণসংযোগ কর্মকর্তা ইসরাত বলেন, বিসিএস ক্যাডারভুক্ত পদোন্নতি পরীক্ষা বিভিন্ন সেশনে আয়োজন করা হয়ে থাকে। তবে এবার পদোন্নতি ফেব্রুয়ারি-২০১৮ আয়োজন করা হবে। এ জন্য ক্যাডারভুক্তদের কাছে আবেদন আহ্বান করা হয়েছে। নির্ধারিত সময়ের আগেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে পিএসসিতে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।