ঢাকাThursday , 2 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিমানবন্দরে পাচার রোধে ডগ স্কোয়াড

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : দেশের বিমানবন্দরগুলোতে চোরাচালান রোধে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের সঙ্গে যুক্ত হয়েছে ডগ স্কোয়াড।
স্কোয়াডে উন্নত প্রজাতির আটটি কুকুর রয়েছে। এর মধ্যে রয়েছে চারটি জার্মান শেফার্ড ও চারটি লেবরাডুর রিট্রাইভারস।
বৃহস্পতিবার দুপুরে যুক্তরাজ্য থেকে এসব কুকুর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। বিষয়টি জানিয়েছেন এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের এএসপি তারিক আহমেদ।
তিনি জানান, বিমানবন্দরে অবৈধ মালামাল পাচার ও চোরাচালান রোধে এ স্কোয়াড কাজ করবে।
জানা গেছে, জার্মানির শেফার্ড এবং লেবরাডুর প্রজাতির কুকুর খুবই ধূর্ত, সাহসী ও বুদ্ধিমান হয়। এরা যা প্রশিক্ষণ পায় সেটা অনুসরণ করতে সক্ষম।