ঢাকাTuesday , 31 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে ট্রাকচাপায় নিহত ১

Link Copied!

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে ট্র্রাকচাপায় সৈয়দ আলী (৬০) নামে এক হকার নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে জেলার সদর উপজেলার বাঘেরবাজার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। সৈয়দ আলী ময়মনসিংহ ত্রিশাল থানার ধনীরামপুর এলাকার মৃত ইনতাজ আলীর ছেলে। তিনি গাজীপুরে থেকে হকারের কাজ করতেন।
মাওনা হাইওয়ে থানার ওসি দেলোয়ার হোসেন জানান, সকাল ৮টার দিকে বাঘেরবাজার এলাকা দিয়ে ওই মহাসড়ক পার হওয়ার সময় একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে লাশ উদ্ধার, ট্রাক জব্দ এবং চালক আবুল কালামকে (২৪) আটক করা হয়েছে।