ঢাকাMonday , 30 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বালাইনাশক আইন মন্ত্রিসভায় অনুমোদন

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বালাইনাশক আইন-২০১৭ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ আইনের খসড়া অনুমোদন করা হয়।
বৈঠক শেষে দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
মোহাম্মদ শফিউল আলম বলেন, বালাইনাশক আইনে জরিমানা বাড়ছে। কোনো নির্দেশনা বা আইনের কোনো আদেশ-নির্দেশ অমান্য করা হলে কমপক্ষে ১ লাখ টাকা জরিমানার বিধান আছে। পরে প্রতিবার অপরাধ সংগঠনের জন্য ২ লাখ টাকা জরিমানা দিতে হবে। আগে এটা ছিল ৫০ হাজার টাকা, ৭৫ হাজার টাকা ও ১ লাখ টাকা।
তিনি আরো বলেন, পেস্টিসাইড অর্ডিনেন্স-১৯৭১ কে আইন আকারে করা হয়েছে। আগে এ আইনটি ইংরেজিতে ছিল, এখন তা বাংলায় করা হয়েছে। আইনে আগের মতোই ২ বছর ও ১ বছর কারাদণ্ডের বিধান বহাল রাখা হয়েছে।