ঢাকাSunday , 29 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রভাসের পারিশ্রমিক শুনে পিছিয়ে গেলেন করন

Link Copied!

বিনোদন ডেস্ক : তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা প্রভাস। বাহুবলি সিনেমার মাধ্যমে বিশেষ খ্যাতি পান তিনি। বলিউড সিনেমাতেও এ অভিনেতার অভিনয়ের গুঞ্জন শোনা যাচ্ছে।
বাহুবলি সিনেমার হিন্দি সংস্করণের পরিবেশক ছিলেন করন জোহর। তিনি চেয়েছিলেন তার হাত ধরেই বলিউডে পা রাখুক প্রভাস। কিন্তু সিনেমার জন্য ২০ কোটি রুপি পারিশ্রমিক চাওয়ায় তাকে নিয়ে সিনেমা করার পরিকল্পনা বাদ দেন করন। প্রকাশিত প্রতিবেদনে ভারতীয় একটি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
এ প্রসঙ্গে একটি সূত্র জানায়- প্রভাস বাহুবলি’র দুটি সিনেমার জন্য পাঁচ বছর সময় ব্যয় করেছেন এবং এ কারণেই হয়তো তিনি তার নতুন সাফল্যকে কাজে লাগাতে চাইছেন। কিন্তু তিনি যে পারিশ্রমিক দাবি করেছেন তা অবিশ্বাস্য। তেলেগু সিনেমার জন্য পারিশ্রমিক ২০ কোটি রুপি ঠিক থাকলেও বলিউডে এমন পারিশ্রমিক আশা করা প্রভাসের জন্য অকল্পনীয়। কোনো দক্ষিণী সিনেমার তারকা, এমনকি রজনীকান্তও হিন্দি সিনেমায় সাড়া জাগানো বাণিজ্যিক সাফল্য পাননি। বাহুবলি’র পর হিন্দি সিনেমায় প্রভাসকে নিতে আগ্রহ দেখিয়েছিলেন করন। কিন্তু প্রভাস যে পরিমাণ পারিশ্রমিক চাইছেন তাতে তাকে নিয়ে সিনেমা বানানোর পরিকল্পনা বাদ দেন এ নির্মাতা।
জানা যায়, বাহুবলি সিনেমার জন্য ২৫ কোটি রুপি নিয়েছেন প্রভাস। এছাড়া তার পরবর্তী সিনেমা সাহো’র জন্য ৩০ কোটি রুপি নিচ্ছেন এ অভিনেতা। সেই দিক থেকে বিবেচনা করলে এ পারিশ্রমিক দাবি করতেই পারেন তিনি। তবে এ বিষয়ে করন ও প্রভাস কেউ এখনো কোনো মন্তব্য করেননি। বর্তমানে সাহো সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত প্রভাস। এতে তার বিপরীতে অভিনয় করছেন শ্রদ্ধা কাপুর।