ঢাকাThursday , 26 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দিবালার আরেকটি ফ্রি-কিক গোল

Link Copied!

স্পোর্টস ডেস্ক : চলতি মৌসুমে জুভেন্টাসের হয়ে আরো একটি ফ্রি-কিক গোল করলেন পাওলো দিবালা। তার দল জুভেন্টাস পেল আরেকটি বড় জয়। সিরি ‘আ’তে বুধবার রাতে স্পালকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে জুভেন্টাস। এই জয়ে শীর্ষে থাকা নাপোলির ধারেকাছেই থাকল ইতালিয়ান চ্যাম্পিয়নরা।
জুভেন্টাস স্টেডিয়ামে ম্যাচের ১৪ মিনিটেই স্বাগতিকদের এগিয়ে দেন ফেদেরিকো বার্নারদেস্কি। বক্সের ডান দিক থেকে দিবালা ক্রস দিয়েছিলেন দগলাস কস্তাকে। তার বাড়ানো বল থেকে বাঁ পায়ের দারুণ এক ভলিতে বল জালে জড়ান বার্নারদেস্কি।
আট মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন দিবালা। ২৫ গজ দূরে ফ্রি-কিক পেয়েছিল জুভেন্টাস। সেখান থেকে দিবালার বাঁ পায়ের বাঁকানো শটে ঝাঁপিয়ে পড়েও বলের নাগাল পাননি অতিথি গোলরক্ষক, বল আশ্রয় নেয় জালে।
এ নিয়ে চলতি মৌসুমে সরাসরি ফ্রি-কিকে তিনটি গোল করলেন এই আর্জেন্টাইন স্ট্রাইকার। এ মৌসুমে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে ফ্রি-কিকে দিবালার চেয়ে বেশি গোল নেই আর কারও!
এদিন গোল পেয়েছেন আরেক আর্জেন্টাইন স্ট্রাইকার গঞ্জালো হিগুয়াইনও। ৩৪ মিনিটে অতিথিরা একটি গোল শোধ করার পর ৬৫ মিনিটে হিগুয়াইনই জুভেন্টাসের ব্যবধান বাড়ান। পাঁচ মিনিট পর হুয়ান কুয়াদ্রাদোর গোলে বড় জয় নিশ্চিত করে ফেলে স্বাগতিকরা।
আরেক ম্যাচে জেনোয়াকে ৩-২ গোলে হারিয়েছে নাপোলি। ১০ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে আছে তারা। সমান ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে ইন্টার মিলান দ্বিতীয় স্থানে ও ২৫ পয়েন্ট নিয়ে জুভেন্টাস আছে তৃতীয় স্থানে।