ঢাকাThursday , 26 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইয়াসির আলীর দারুণ সেঞ্চুরি

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে শেষ একদিনের ম্যাচে দারুণ সেঞ্চুরি করেছেন ইয়াসির আলী। তার সেঞ্চুরি আর সাদমান ইসলামের ফিফটিতে আইরিশদের ২৮৭ রানের লক্ষ্য বেঁধে দিয়েছে বাংলাদেশ ‘এ’ দল।
বৃহস্পতিবার কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছিল আইরিশরা। ব্যাটিংয়ে বাংলাদেশের শুরুটা যদিও ভালো হয়নি। দলের ১৭ রানেই ফিরে যান এনামুল হক বিজয় (১৩)।
আগের ম্যাচগুলোতে ভালো করা অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এদিন ইনিংস বড় করতে পারেননি। শান্ত ২৬ রান করে ফেরার সময় বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৫৭।
এরপরই তৃতীয় উইকেটে সাদমান ও ইয়াসির গড়েন ১৩২ রানের বড় জুটি। সাদমান ১০৩ বলে ৪ চার ও এক ছক্কায় ৬৮ করে ফিরলে ভাঙে এ জুটি। সাদমানের বিদায়ের পর আল-আমিন (২০), তানভীর হায়দার (২৬), জাকির হাসানকে (১৩) নিয়ে দলকে টেনেছেন ইয়াসির।
শেষ ওভারে ইয়াসির তুলে নেন সেঞ্চুরি। শেষ পর্যন্ত ১০১ বলে ৮ চার ও ৫ ছক্কায় ১০২ রানে অপরাজিত থাকেন ২১ বছর বয়সি ডানহাতি এই ব্যাটসম্যান। লিস্ট ‘এ’ ক্রিকেটে এটাই ইয়াসিরের প্রথম সেঞ্চুরি। ছাড়িয়ে গেছেন তার আগের সর্বোচ্চ অপরাজিত ৭৯ রানকে।
দুই দলের পাঁচ ম্যাচ সিরিজের প্রথম একদিনের ম্যাচটা বৃষ্টিতে ভেসে গিয়েছিল। পরের তিন ম্যাচ জিতে ৩-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ ‘এ’ দল। শেষ তিন ম্যাচ টানা তিন দিন হওয়ায় কাল চতুর্থ ম্যাচটা হয়েছিল ২০ ওভারের।