ঢাকাWednesday , 25 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফিটনেস গুরু হচ্ছেন সানি

Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউড সেনসেশন সানি লিওন। সুস্বাস্থ্যের ব্যাপারে বেশ সচেতন। শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে নিয়মিত কসরত করেন এ অভিনেত্রী। এবার তার সুস্থতার মন্ত্র সবার কাছে ছড়িয়ে দেবেন সানি। শিল্পা শেঠি, বিপাশা বসুর পর ফিটনেস গুরুর তালিকায় নাম লেখাচ্ছেন মাস্তিজাদে অভিনেত্রী।
‘ফিট-স্টপ’ নামের একটি টিভি-শো চালু করতে যাচ্ছেন সানি লিওন। এক ঘণ্টা দৈর্ঘ্যের এ শো প্রচারিত হবে ‘এমটিভি বিটস’ চ্যানেলে। এতে হালকা শারীরিক কসরতের মাধ্যমে সুস্থ থাকার প্রেরণা জোগাবেন এ অভিনেত্রী। সঙ্গে থাকবে নতুন নতুন সব প্রাণবন্ত গান।
এ প্রসঙ্গে সানি লিওন বলেন, ‘আমি বিশ্বাস করি শারীরিক কসরতের মাধ্যমে শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকা সম্ভব। প্রতিদিন কিছু সময় বের করে সবার শারীরিক কসরত করা উচিৎ। এটি দৈনন্দিন কাজের একটি অংশ হতে পারে। আর মানুষের কাছে এটি আকর্ষণীয় করে তুলতে আমি এমটিভির সঙ্গে ফিট স্টপ শোয়ে যুক্ত হয়েছি। যেখানে আমি সবাইকে দেখাবো কীভাবে এটি করতে হয়। আর সঙ্গে থাকবে সুন্দর সব গান যা তাদের এই সময়টুকু আরো মধুর করে তুলবে।’
তিনি আরো বলেন, ‘প্রতিদিন সকালে প্রাণবন্ত গান ও হালকা শারীরিক কসরত আপনার শক্তিমাত্রা বাড়িয়ে দেবে এবং পুরোদিনে কাজ করতে প্রেরণা জোগাবে। আমি ফিটনেস গুরু হয়ে পর্দায় হাজির হওয়ার ব্যাপারে খুবই উচ্ছ্বসিত।’