ঢাকাWednesday , 25 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পরিচালকের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ

Link Copied!

বিনোদন ডেস্ক : প্রযোজক হার্ভে উইনস্টেইনের যৌন কেলেঙ্কারির পর এবার অস্কার মনোনয়নপ্রাপ্ত হলিউড পরিচালক জেমস টোব্যাকের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ উঠেছে। প্রায় ৪০জন নারী এ অভিযোগ করেছেন বলে জানা গেছে।
দ্য লস অ্যাঞ্জেলেস টাইমস জানিয়েছে, ৩১ নারী ইতোমধ্যে তাদের অভিজ্ঞতার বয়ান দিয়েছেন। যে ঘটনাগুলো গত ৩১ বছরের মধ্যে ঘটেছে। অভিযোগকারী নারীরা জানিয়েছেন, ৭২ বছর বয়সি টোব্যাক তাদের অপ্রীতিকর প্রশ্ন করতেন, শরীরে আপত্তিকর স্পর্শ করতেন, এমনকি হস্তমৌথুনও করতেন।
এর মধ্যে একজন নারী বলেন, ‘নিজেকে পতিতা মনে হচ্ছিল। মা-বাবা, বন্ধুদের কাছে বলতে পারছিলাম না। নিজের কাছে হতাশ লাগছিল।’
যদিও তার বিরুদ্ধে তোলা অভিযোগ অস্বীকার করে টোব্যাক জানিয়েছেন, এ বিষয়ে কোনো নারীর সঙ্গে দেখা করেননি তিনি। আর যদিওবা দেখা করেছেন তা পাঁচ মিনিটের জন্য এবং তা তার মনে নেই।
লস অ্যাঞ্জেলেস টাইমসে টোব্যাক জানান, তাকে ঘিরে যা বর্ণনা করা হয়েছে গত ২২ বছর ধরে এটি ‘জৈবিকভাবে অসম্ভব’। তিনি আরো জানান, ডায়াবেটিস ও হার্টের সমস্যার কারণে তাকে ওষুধ সেবন করতে হয়।
লেখক-পরিচালক জেমস টোব্যাক ১৯৯১ সালে বাগসি সিনেমার জন্য সেরা চিত্রনাট্যকার হিসেবে অস্কার মনোনয়ন পেয়েছিলেন। সিনেমাটিতে অভিনয় করেছিলেন ওয়ারেন বেটি ও অ্যানেতে বেনিং। জনপ্রিয় অভিনেতা রবার্ট ডাউনি জুনিয়রের তিনটি সিনেমা পরিচালনা করেছেন এ নির্মাতা। এর মধ্যে রয়েছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ও দ্য পিক আপ আর্টিস্ট।
জেমস টোব্যাকের সর্বশেষ সিনেমা দ্য প্রাইভেট লাই অব অ্যা মডার্ণ ওম্যান গত মাসে ভেনিসে প্রদর্শিত হয়েছে। এতে অভিনয় করেছেন সিয়েনা মিলার।