ঢাকাWednesday , 25 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রভাসের জন্মদিনে আনুশকার উপহার

Link Copied!

বিনোদন ডেস্ক : ভারতীয় চলচ্চিত্রের দর্শকপ্রিয় জুটি প্রভাস ও আনুশকা শেঠি। ‘বিল্লা’, ‘মির্চি’ ও ‘বাহুবলি’ নামে ভারতের দক্ষিণী সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন তারা। এর মধ্যে ‘বাহুবলি’ সিনেমাটি তাদের বিশেষ তারকা খ্যাতি এনে দেয়।
রুপালি পর্দার মতো বাস্তব জীবনেও এ জুটিকে একসঙ্গে দেখতে চান তাদের ভক্তরা। তাদের ঘিরে প্রেমের গুঞ্জনও চাউর হয়েছিল। যদিও এসব গুঞ্জন নাকচ করে দেন এই তারকা জুটি।
প্রভাসকে তার ভক্তরা ‘ডার্লিং’ বলে সম্বোধন করে থাকেন। ২৩ অক্টোবর এ অভিনেতার জন্মদিন। ৩৮তম জন্মদিনে তার বন্ধু ও সিনেমা জগতের পরিচিতজনরা তাকে নানাভাবে শুভেচ্ছা জানান। বিশেষ করে এ দিনে তার ভক্ত ও শুভানুধ্যায়ীরা শুভেচ্ছায় ভাসিয়েছেন। তবে সব কিছু ছাপিয়ে আনুশকার দেয়া একটি উপহার আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে।
ভারতীয় সংবাদমাধ্যম প্রকাশিত প্রতিবেদনে জানিয়েছে, ব্যয়বহুল ও চমৎকার ডিজাইনের একটি ঘড়ি প্রভাসকে উপহার দিয়েছেন আনুশকা। এ অভিনেত্রী নাকি নিজেই প্রভাসের জন্য ঘড়িটি কেনেন।