ঢাকাWednesday , 25 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বকাপের পর বুফনের অবসর

Link Copied!

স্পোর্টস ডেস্ক : জানুয়ারিতেই ৪০ বছরে পা দেবেন জিয়ানলুইজি বুফন। বয়সকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েই যেন ইতালি ও সিরি’আর সেরা ক্লাব জুভেন্টাসে দাপিয়ে খেলছেন তিনি। তবে সম্প্রতি অবসরের ইঙ্গিত দিয়েছেন বিশ্বকাপ জয়ী এ গোলরক্ষক। জুভেন্টাস চ্যাম্পিয়নস লিগ না জিতলে রাশিয়া বিশ্বকাপের পরই বুটজোড়া তুলে রাখার কথা জানিয়েছেন বুফন।
পুরো ক্যারিয়ার জুড়ে অর্জনের তালিকাটা অনেক লম্বা বুফনের। দেশের হয়ে বিশ্বকাপ ও ইতালিয়ান সিরি’আতে অনেকবার লিগ শিরোপা জিতলেও চ্যাম্পিয়নস লিগের শিরোপাটা এখনো অধরা রয়েছে বিশ্বকাপ জয়ী এ তারকার। শেষ তিন মৌসুমে দুইবারই চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেও শিরোপা হাতছাড়া করেছে জুভেন্টাস। ক্লাবটির হয়ে এখন একমাত্র ওই শিরোপাটাই জেতার জন্য মুখিয়ে আছেন বুফন।
সম্প্রতি অবসর নিয়ে প্রশ্ন উঠতেই কিংবদন্তি এ গোলরক্ষক জানান, ‘এটা আমার শেষ মৌসুম এবং আমি আমার পছন্দ নির্ধারণ করে ফেলেছি। আমি যা অর্জন করেছি আরও দুয়েক বছর থাকলে সেগুলো মুছে যেতে পারে না। এখন আমার একমাত্র লক্ষ্য চ্যাম্পিয়নস লিগ জেতা। এছাড়া ক্লাব বিশ্বকাপের শিরোপাও আমার লক্ষ্যে রয়েছে। তরুণদের জায়গা ছেড়ে দিতে আমি আগামী বছর শেষে সরে দাঁড়াতে পারি।’
২০০১ সালে পার্মা থেকে ২৩ মিলিয়ন পাউন্ডে জুভেন্টাসে যোগ দেন বুফন। সোমবার বছরের সেরা গোলরক্ষক হিসেবে ফিফার বেস্ট অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি।