ঢাকাTuesday , 24 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টঙ্গীতে কয়েল থেকে অগ্নিকাণ্ডে ২ পোশাক শ্রমিক দগ্ধ

Link Copied!

গাজীপুর প্রতিনিধি : জেলার টঙ্গীতে মশার কয়েল থেকে আগুনে দুই পোশাক শ্রমিক দগ্ধ হয়েছেন। মঙ্গলবার ভোরে টঙ্গী উত্তর আউচপাড়ার খাঁ পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- টাঙ্গাইল সদরের হোগরা এলাকার শাহজাহান মন্ডলের ছেলে মো. দীন ইসলাম (২৫) ও শেরপুরের নকলা থানার মধ্য নকলা এলাকার জবেদ আলীর ছেলে মো. জহিরুল ইসলাম (২৪)।
জহিরুলের মামা মো. শুক্কুর আলী ও এলাকাবাসী জানায়, দীন ইসলাম ও জহিরুল স্থানীয় বিপ্লবের বাড়িতে ভাড়া থেকে হোপ লোন নামের পোশাক কারখানায় চাকরি করেন। গত রাতে খাবার খেয়ে তারা মশার কয়েল জ্বালিয়ে একই বিছানায় ঘুমিয়ে পড়েন। এক পর্যায়ে কয়েল থেকে আগুন বিছানায় ছড়িয়ে পড়ে।
রাত সাড়ে ৩টার দিকে দীন ইসলাম ও জহিরুল ডাক চিৎকার শুরু করে এবং এক পর্যায়ে দরজা খুলে তারা উভয়েই বের হয়ে আসেন। পরে এলাকাবাসী বিছানার আগুন নেভান এবং দগ্ধ দুইজনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
শুক্কুর আলী আরো জানান, জহিরুলের শরীরের ৯০শতাংশ এবং দীন ইসলামের শরীরের ৫০শতাংশ পুড়ে গেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের সদস্য মো. বাচ্চু মিয়া বলেন, মঙ্গলবার ভোরে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। বর্তমানে তারা বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।