ঢাকাMonday , 23 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মারজানের বোন খাদিজা ৩ দিনের রিমান্ডে

Link Copied!

যশোর প্রতিনিধি : ঢাকার হলি আর্টিজান হামলার অন্যতম হোতা নিহত জঙ্গি মারজানের বোন যশোর থেকে আটক খাদিজা আক্তারের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার তাকে যশোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বুলবুল ইসলামের আদালতে হাজির করলে আদালত ৩ দিনের জন্য রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে ৯ অক্টোবর পুলিশ তাকে আটক করে আদালতে সোপর্দ করে ৭ দিনের রিমান্ড আবেদন করেছিল। তবে আদালত ওই দিন তাকে জেল হাজতে প্রেরণ করে ১৯ অক্টোবর রিমান্ড আবেদনের শুনানির দিন ধার্য করে। ১৯ আক্টোবর আসামি পক্ষে কোনে আইনজীবী না থাকায় আদালত আজ শুনানির পরবর্তী দিন ধার্য করেছিল।
উল্লেখ্য, গত ৯ অক্টোবর পুলিশ খাদিজা আক্তারকে যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোডের একটি ভাড়া বাড়ি থেকে আটক করে। এরপর তার বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা করা হয়।