ঢাকাMonday , 23 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে অগ্নিকাণ্ডে দগ্ধ ৮

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ডেমরায় থানা এলাকার একটি বাসার দ্বিতীয় তলায় লাগা আগুনে একই পরিবারের সাতজনসহ আটজন দগ্ধ হয়েছেন। রোববার দিবাগত রাত ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে সোমবার ভোর ৫টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে আসেন স্বজনেরা।
দগ্ধরা হলেন-মো. আলমগীর (৪৫), তার স্ত্রী ফেরদৌসী (৩৫), ছেলে ইমন (১৫), শিপন (১২), তাফিন (২), ভাতিজা তোফায়েল (২৪) ও তার স্ত্রী রত্না (১৭)। অপরজন হলেন-আরিফ (৩৪)। দগ্ধ ফেরদৌসী ঢামেকে সাংবাদিকদের জানান, রোববার দিবাগত রাত আনুমানিক ৪টার দিকে বাসার সবাই ঘুমন্ত অবস্থায় ছিলেন। এসময় সন্তানদের চিৎকারে তাদের ঘুম ভাঙলে তারা আগুন দেখতে পান।
কীভাবে আগুন লেগেছে এ বিষয়ে তিনি কিছুই জানাতে পারেননি। তবে সে সময় গ্যাসের গন্ধ পেয়েছেন বলে জানিয়েছেন তিনি।ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, বার্ন ইউনিটে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শঙ্কর পাল জানান, আলমগীর ছাড়া সবাই শঙ্কামুক্ত।