ঢাকাMonday , 23 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় সড়ক দুর্ঘটনায় এনজিও কর্মকর্তা নিহত

Link Copied!

খুলনা প্রতিনিধি : খুলনার ডুমুরিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় রফিকুল ইসলাম (৩৮) নামে এক এনজিও কর্মকর্তা নিহত হয়েছেন।
রোববার রাতে উপজেলার ঝিলেরডাঙ্গা নিঝুমপুর আবাসিক এলাকার সামনে এ দুর্ঘটনা ঘটে। রফিকুল ইসলাম ‘আশা’ এনজিওর ডুমুরিয়া জোনাল কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক ছিলেন। তিনি খুলনা মহানগরীর খালিশপুরে বসবাস করতেন। তার বাড়ি বরিশালে।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিল হোসেন জানান, রোববার রাতে অফিসের কাজ শেষে মোটরসাইকেলে খালিশপুরের বাসায় ফিরছিলেন রফিকুল। রাত ৯টার দিকে ঝিলেরডাঙ্গা নিঝুমপুর আবাসিক এলাকার সামনে পৌঁছালে একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।