ঢাকাSunday , 22 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে দম্পতির লাশ উদ্ধার

Link Copied!

রাজশাহী প্রতিনিধি : জেলার গোদাগাড়ীতে এক দম্পতির লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার বেলা ৩টার দিকে উপজেলার সেখেরপাড়া বারোমাইল গ্রাম থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ বলছে, এই দম্পতি আত্মহত্যা করেছেন।
ওই দম্পতি হলেন- বারোমাইল গ্রামের শহিদুল ইসলামের ছেলে সনি ইসলাম (২৫) ও তার স্ত্রী নিপা খাতুন (২১)। সনি মুঠোফোন মেরামতের কাজ করতেন। আগের দুই স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর প্রায় এক বছর আগে নিপাকে বিয়ে করেছিলেন তিনি। নিপা উপজেলার ফরাদপুর স্কুলপাড়া গ্রামের আবু বকর সিদ্দিকের মেয়ে।
গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হিপজুর আলম মুন্সি জানান, নিপার লাশ ঘরের মেঝেতে পড়েছিল। আর নিপার ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় সনির লাশ ঝুলছিল ঘরের তীরের সঙ্গে। নিপার গলাতেও ফাঁসের চিহ্ন রয়েছে। তাই ধারণা করা হচ্ছে, নিপা প্রথমে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে সনি তার লাশ নামিয়ে নিজেও আত্মহত্যা করেন।
প্রতিবেশীরা জানান, বাবা-মায়ের একমাত্র ছেলে সনি। তাদের সঙ্গেই বাড়িতে স্ত্রীকে নিয়ে থাকতেন তিনি। তবে সনির মায়ের সঙ্গে নিপার প্রায়ই ঝগড়া হতো। শনিবার রাতেও তাদের ঝগড়া হয়। পরে নিপার শাশুড়ি রাগ করে বাবার বাড়ি চলে যায়। আর সকালে কৃষিকাজ করতে মাঠে চলে যায় শহিদুল ইসলাম। এরপরই ফাঁকা বাড়িতে আত্মহত্যা করেন এ দম্পতি।
ওসি জানান, দুপুরে নিপার খালা তাদের বাড়ি বেড়াতে গিয়ে তিনিই প্রথমে লাশ দেখেন। এরপর ঘটনা জানাজানি হলে স্থানীয়রা থানায় খবর দেন। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হবে। ময়নাতদন্তের প্রতিবেদনের পর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।